August 5, 2026, 4:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি-শিক্ষা-পরিবেশসম্মত ইট তৈরিতে ৯৫১ কোটি টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মোট ৮২ মিলিয়ন ইউরো অর্থায়ন সম্বলিত ছয়টি অনুদান সহায়তা চুক্তি সই হয়েছে। প্রতি ইউরো সমান ১১৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় পরিমাণ ৯৫১ কোটি টাকা।

অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

বুধবার (২৫ অক্টোবর) ইআরডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেস্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় ৩০ মিলিয়ন ইউরো, পার্টনারশিপ ফর গ্রিন এনার্জি ট্রানজেশন প্রকল্পের অনুকূলে ১২ মিলিয়ন ইউরো, অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ারক ইন বাংলাদেশ প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো দেবে ইইউ।

ইভেক্টিভ গভর্নেন্স অ্যাকসিলারেটিং ই-গভর্ন্যান্স অ্যাকসিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যাননট ডিজিটাল পাবলিক সার্ভিস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, স্ট্রেনদেনিং প্রিভেনশন অ্যান্ড রেসপন্স টু জেন্ডার বেজড ভায়োলেন্স অ্যাট পাবলিক অ্যান্ড ওয়ার্কশপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো এবং স্কেলিং আপ গ্রিন কন্সট্রাকশন ইন বাংলাদেশ শীর্ষক কর্মসূচির অনুকূলে ১০ মিলিয়ন ইউরো দেবে ইইউ।

বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং ইইউয়ের পক্ষে ইইউ মহাপরিচালক (আইএনটিপিএ) কোয়েন ডোয়েনস অনুদান চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তেরেসা সিজেরউইনসকা এ সময় উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইইউ প্রায় দুই হাজার মিলিয়ন ইউরো অনুদান সহায়তা দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইইউ স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনস্বাস্থ্য এবং সুশাসন খাতকে প্রাধান্য দিয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page