November 28, 2026, 3:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি : ডিএমপির যুগ্ম কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ কোনো রাজনৈতিক দলকে রাস্তায় সমাবেশের মতো কর্মসূচি পালন করতে দেবে না বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘রাস্তায় কোনো সমাবেশের অনুমতি দেওয়া হবে না। মাঠ কিংবা খোলা স্থান নির্বাচন করে সেটি উল্লেখ করে আবেদন করতে হবে।’

বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো হয়েছে। দলটি বলেছে, নয়াপল্টন দলীয় কার্যালয় ছাড়া তারা কোনো সমাবেশ করবে না।

এ ব্যাপারে বিপ্লব কুমার সরকার বলেন, সকল রাজনৈতিক দলকে অর্থাৎ যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে, তাদের বলা হয়েছে জনদুর্ভোগ কমাতে। রাস্তা বাদ দিয়ে খোলা স্থান দেখতে বলা হয়েছে। সেটা খোলা মাঠ হতে পারে। সবাইকে বলা হয়েছে নিজেরটা নিজেরাই পছন্দ করে ডিএমপিকে জানাতে। কারণ আমাদের ঢাকা শহর মেগাসিটি এখানে যদি লাখ লাখ মানুষের সমাগম হয়, তাহলে ঢাকার বাসিন্দা যারা আছে দুই-আড়াই কোটি নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হয়, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিক বিবেচনা করেই নগরবাসীর স্বার্থে নির্বিঘ্নে চলাচলের জন্য এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন সমাবেশ করতে চাওয়া দলগুলোকে রাস্তা বাদ দিয়ে ভিন্ন স্থান নির্বাচন করতে।’

‘বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবে কি না’— যোগ করেন বিপ্লব।

তিনি আরও বলেন, ‘আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।’

বিএনপি পল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন তখন ডিএমপি কী করবে— জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনায় নিচ্ছি না। আমরা আইনে কী আছে সেটা বিবেচনা করব। ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেখানে বলা আছে, ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করব রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশের প্রতি সহযোগিতা করবেন। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page