May 5, 2026, 5:12 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আফ্রিকা গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে চার দিনের সরকারি সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি ঢাকা ছেড়ে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরকালে সেখানে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সফরকালে দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান। সাক্ষাতকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ত্যাগ করবেন। ১ নভেম্বর ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৭৬৬ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় আট জন সেনাসদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page