May 5, 2026, 5:15 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৪৮০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৮০ জন নিহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।

গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। গাজার প্রতিটি অংশ, প্রতিটি শহর, প্রতিটি এলাকায় বোমা বর্ষণ করছে তারা।

ইসরায়েলি তাণ্ডবের কারণে এক তৃতীয়াংশ হাসপাতাল ও দুই-তৃতীয়াংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে হয়েছে। এসব হাসপাতাল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা জ্বালানি সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মজুত জ্বালানির ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও সংকটময় হতে চলেছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা ইসরাইল ও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়ার জন্য ‘মানবিক বিরতি’ দিতে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। মার্কিন প্রস্তাবের বদলে রাশিয়া একটি প্রস্তাব এনেছে, যেখানে অস্ত্র বিরতির আহ্বান রয়েছে। সূত্র: আলজাজিরা

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page