August 11, 2026, 12:07 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে। আওয়ামী লীগ শান্তির সপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সব সময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণ বিএনপির মহাসমাবেশ নিয়ে আতঙ্ক রয়েছে। এটা স্বাবাবিক। এর কারণ হচ্ছে বিএনপি-জামায়াত যখনই এ রকম কোনো সমাবেশ ডেকেছে, আমরা দেখেছি তারা অতীতেও অধিকাংশ সময়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। সমাবেশে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে বা যদি ঘটে তাহলে মানুষের জানমাল রক্ষার নিরাপত্তার দায়িত্বটা যেন নেওয়া যায়। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে জনগণের নিরাপত্তার বিষয়টি দেখবে তাদের পাশে রাজপথে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সরকারকে সহযোগিতা করবে।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সর্ম্পকে তিনি বলেন, আমরা সত্যিকার অর্থেই শান্তি ও উন্নয়নের জন্য কাজ করি। বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের সহিংসতাকে প্রতিহত করবার জন্যই আমাদের শান্তি ও উন্নয়ন সমাবেশ। কারণ এটি আমাদের দায়িত্ব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিএনপি একটা সমাবেশ ডেকেছে। বিষয়টি কতটুকু সঠিক আমি তা জানি না। তাদের নেতাকর্মীরা বলেছে তাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসতে। তারা প্রয়োজনে জান দিয়ে দেবে। তাহলে এ রকম প্রশ্ন উঠছে কেন? তাদের যদি শুধু সমাবেশই হয় তাহলে জান দিয়ে দেওয়ার প্রশ্ন উঠছে কেন, নিশ্চয় তাদের কোনো পরিকল্পনা আছে ব্যাপকহারে সহিংসতা করার।

দীপু মনি বলেন, আগামী ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বই পৌঁছাবে। কিন্ত এই বই নিয়ে একটি চিহ্নিত মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে কোচিং ব্যবসায়ী এবং নোট গাইড বই ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছে। তাদের সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নতুন শিক্ষাক্রম, ১ জানুয়ারি বই উৎসব এবং বিনামূল্যে বই বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার এবং গুজবে কান দেবেন না।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন জাহিদুল ইসলাম রোমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page