October 2, 2026, 10:53 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি। একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ডিএমপি কমিশনার বিষয়টি জানাবেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার পল্টনে সমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। আর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।

তবে দল দুটিকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। দুদলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে ডিএমপির একটি সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিকালে বৈঠকও করেছেন।

দুদলের এ সমাবেশ ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে পল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। তবে দলটির কার্যালয়ের ফটক তালাবদ্ধ।

অন্যদিকে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়োজনে প্রাণ গেলেও অপশক্তির হাতে দেশকে আওয়ামী লীগ তুলে দেবে না বলে মন্তব্য করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page