April 22, 2026, 7:29 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে : ইসি সচিব

পাঁচ বিদেশি অতিথিসহ প্রতিনিধির সঙ্গে ইসি’র বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক শুরু করেন ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা বলেন।

ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে পাঁচ জন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধি দল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কার দুই জন প্রধান নির্বাচন কমিশনার এবং নেপালের একজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে সেটাই মূলত তথ্যের আদান-প্রদান হয়েছে। উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

তিনি আরও বলেন, মতবিনিময়ে শুধু তাদের এবং আমাদের প্রসিডিউরের আদান-প্রদান হয়েছে। সেসব দেশে নির্বাচন কীভাবে হয় আমরা জানতে পেরেছি। সেখান থেকে অ্যাডাপ্টেশনের যদি সুযোগ থাকে, তাহলে কমিশন সেটা নেবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page