September 5, 2026, 7:23 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বিএনপিকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিলেন সাংবাদিক নেতারা

প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতাদের মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেতাদের ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জানানো হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রায় ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। অনেক সাংবাদিকের গাড়ি, ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, ‘সাংবাদিকেরা কোনো দলের কর্মী না। আমরা পেশাগত দায়িত্ব পালন করতে যাই। আপনারা (বিএনপি) দীর্ঘদিন সংসদে নেই, আপনাদের বাঁচিয়ে রেখেছে গণমাধ্যম। আপনারা এত অকৃতজ্ঞ, এখন সাংবাদিকদের টার্গেট করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বিএনপির কোনো নেতাকে প্রেসক্লাবে প্রবেশ করতে দেওয়া হবে না।’

বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেন, ‘সাংবাদিকেরা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে যায়নি। তাহলে কেন বিশেষ রাজনৈতিক দলের টার্গেটে পরিণত হয়েছে। তাদের সংবাদ সংগ্রহ করতে এতজন সাংবাদিক আহত হয়েছে, বিএনপি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।’

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে বিএনপি বিবৃতি দিয়ে ক্ষমা না চাইলে সংবাদ বর্জনের বিষয় আমরা বিবেচনা করব।’

এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বিএনপির রাজনৈতিক সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নজিরবিহীন। আকস্মিকভাবে এই হামলা ছিল পরিকল্পিত। হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দাঁড়াতে হবে। ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন— বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ–সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, টেলিভিশন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব শাকিল আহমেদ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page