August 11, 2026, 1:47 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী ৩ দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিল বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেফতার, বাসাবাড়িতে তল্লাশি ও হয়রানির প্রতিবাদসহ সরকার পতনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সমমনা বিরোধীদল ও জোটগুলোও এ কর্মসূচি পালন করবে।

আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে এ কর্মসূচি পালন করা হবে বলে রোববার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানিয়েছেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থপাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন। জনস্বার্থে ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনব্যাপী সারাদশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি ছিল। কিন্তু দলের নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য, একজন যুবদল কর্মী এবং একজন সাংবাদিক নিহত হন। পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ আহত হন অন্তত সহস্রাধিক।

‘পুলিশের হামলায় মহাসমাবেশ পণ্ড’ হওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে দলটি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page