August 11, 2026, 2:38 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাধ্য হয়ে লোনা পানিতেই তৃষ্ণা মেটাচ্ছে গাজার হতভাগ্য শিশুরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার হতভাগ্য শিশুরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সেখানকার বাবা-মায়েদের কাছে আর কোনো বিকল্প না থাকায় তারা শিশুদের লোনা পানি দিয়েই তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির মুখপাত্র টবি ফ্রিকার বিবিসিকে বলেন, পানির স্বল্পতা আগেও ছিল, তবে এখনকার পরিস্থিতি এ বিষয়টিকে আরও কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, গাজায় আমাদের একজন কর্মীর চার এবং ছয় বছরের সন্তান রয়েছে। তিনি তাদের সুরক্ষা দিতে চান এবং তাদের প্রতিদিনের প্রয়োজনীয়তা মিটিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলছিলেন যে, কিভাবে তারা লোনা পানি খেয়েই বেঁচে আছেন। তার মেয়েরা তার কাছে জানতে চাইছে যে, তারা কেন আগের মতোই খাবার পানি পান করতে পারছে না।

গাজায় যেসব ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে সে বিষয়ে জিজ্ঞেস করা হলে ফ্রিকার বলেন, ত্রাণ সামগ্রী পৌঁছেছে তবে সেগুলো খুবই যৎসামান্য।

তিনি বলেন, যখন আপনার বিশাল পরিসরে প্রয়োজন দেখা দেবে তখন সরবরাহও অনেক বেশি এবং আরও বেশি পরিমাণে প্রয়োজন হবে।

তাৎক্ষণিক যুদ্ধ বিরতির জন্য আহ্বান জানিয়েছেন ফ্রিকার। একই সঙ্গে তিনি গাজায় আরও বেশি পরিমাণে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা প্রতিদিন শিশুদের মৃত্যু দেখছি। শিশুরা আহত হচ্ছে, এমনকি পঙ্গুত্ব বরণ করছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে শিশুদের সুরক্ষিত রাখা এবং তাদের বাঁচিয়ে রাখতে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page