November 28, 2026, 3:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এসময় মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

ওসি বলেন, ককটেল বিস্ফোরণের পর তারা একটি প্রাইভেটকার ভাঙচুরের চেষ্টা করেন। পরে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে
প্রাইভেটকারটি ভাঙচুরের হাত থেকে রক্ষা করে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page