October 2, 2026, 6:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না :  ডিএমপিরি যুগ্ম কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে মানুষ সাড়া দেয়নি বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, ঢাকা শহরের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না। সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসছেন। যানবাহন ও ট্রেন চলছে এবং সবকিছুই স্বাভাবিক চলছে। অবরোধের প্রভাব জনজীবনে এখনো পর্যন্ত পড়েনি।

তিনি বলেন, আজকে মিরপুরে পাঁচজন জামায়েত কর্মীসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। নাশকতাকারীদের যেখানেই দেখা যাবে যে কোনো অবস্থায় তাদের প্রতিহত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ঝামেলা হয়নি। সকালে কদমতলী থানার দিকে ছোট ঝামেলা হয়েছিল। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। আমরা বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের গ্রেফতার করেছি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page