August 11, 2026, 4:40 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে সতর্কাবস্থানে আওয়ামী লীগ নেতা কর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্কাবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ফার্মগেট, মিরপুর, গাবতলী, যাত্রবাড়ি, আজিমপুর, শাহবাগসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা কর্মীদের সংখ্যাও।
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১,দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান নিয়েছেন। নেতা-কর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ নগর নেতারা নেতাকর্মীদের অবস্থানে নেতৃত্ব দিচ্ছেন।
এরআগে সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখাগুলোকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানের কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া নগরীর প্রতিটি সংসদীয় এলাকায় অবরোধ বিরোধী প্রতিবাদ সভা ও মিছিলের কর্মসূচি পালন করছে আওয়ামী যুবলীগ। অবরোধের প্রতিবাদে ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলেস্লোগান দিতে দেখা গেছে নেতা কর্মীদের।
এ সময়ে নেতারা বলেন, অবরোধ দিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে থাকার ঘোষণাও দেন তারা।
এদিকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধকে ঘিরে যে কোনো ধরণের অপ্রতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page