August 20, 2026, 5:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি দেখতে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। ভোটের আগের পরিস্থিতি দেখতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কনওয়েলথের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল আসতে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সিইসি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি-অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথের পরিচালক (ইলেকশন মনিটরিং)। প্রি-অ্যাসেসমেন্ট দলের পরিস্থিতি পর্যবেক্ষণের পর নির্বাচনের সময়ও তাদের একটা দল আসবে আশা করছি আমরা।

জানা গেছে, ই-মেইলের মাধ্যমে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করে কমনওয়েলথ। পর্যবেক্ষক দলটি আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে। প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরে নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সংস্থাটি সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page