August 20, 2026, 5:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

পরিস্থিতি দেখে নির্বাচনের সিদ্ধান্ত নেবে তৃণমূল বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃণমূল বিএনপি মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য কমিশনকে আরও কাজ করতে হবে। আমরা তাদের পরিস্থিতি দেখছি যে, তারা কি পরিমাণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা আগে পরিস্থিতি দেখব তারপর নির্বাচনে আসব কি না সে সিদ্ধান্ত নেব।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপি মহাসচিব বলেন, আমরা ২০১৪ ও ১৮ এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ যা জনগণের মধ্যে আস্থা আনতে পারে। নির্বাচন কমিশন আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। আমরা দেখব যে তারা বাস্তবিক পক্ষে জনগণকে আস্থায় আনার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলেছি একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন করার জন্য। এ নির্বাচনে জনগণ যাতে আগ্রহী হয়। জনগণ যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়। জনগণের যাতে নিরাপত্তা থাকে। পাশাপাশি সব দলের লেভেল প্লেয়িং ফিল্ড এবং সব পার্টি আস্থাবোধ করে এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

ইসির প্রতি আস্থা রয়েছে কি না জানতে চাইলে তৈমুর আলম বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় দেখেছি এই নির্বাচন এসপি করে দিয়েছে। পাশাপাশি পুলিশ কীভাবে ভোট জালিয়াতি করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, লেভেল প্লেয়িং ফিল্ড যে থাকে না তা শুধু আমি না অন্যান্য প্রার্থীও বলেছে। এবার আমরা দেখতে চাই যে, একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না।

বৈঠক তৃণমূল বিএনপির পক্ষ থেকে তৈমুর আলম খন্দকারের পাশাপাশি দলটির সদস্য কে এ জাহাঙ্গীর মাজমাদার উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page