September 1, 2026, 6:05 pm
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিলে গেলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেল চড়ে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অন্যারা উপস্থিত ছিলেন।

এরআগে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর দুইটা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে পতাকা নেড়ে রেলযাত্রা উদ্বোধন করেন সরকারপ্রধান।

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ছাড়াও একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘের এই প্রকল্পটিতে ৪১ হাজার ২৩৯ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

উত্তরা-মতিঝিল রুটে রবিবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। আগারগাঁও-মতিঝিল অংশে ফার্মগেট-সচিবালয়-মতিঝিল তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নেয়। যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কমে যাবে। মেট্রোরেল প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে পারবে। প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এই লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে। জাইকা প্রকল্পের জন্য সহজ শতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page