April 13, 2026, 9:11 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে র‌্যাব বলছে, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে ধ্বংস করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী নিরাপত্তা প্রদানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেই স্থানগুলোতে র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যারা পোশাক শিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে তাদের অনেককে আমরা আইডেন্টিফাই করেছি। বেশ কয়েকজনকে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে অরাজকতার চেষ্টা করবে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। র‌্যাবের শক্ত অবস্থানের কারণে পোশাক সেক্টরে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে।

উল্লেখ্য, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে রাজধানীতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হয়েছে। শনিবারও গাজীপুরে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছুঁড়ে। এতে কয়েকজন দুইজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page