April 13, 2026, 9:11 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকার এমএম গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে মহানগরীর কাশিমপুর থানা ও কোনাবাড়ী থানা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী শিল্পনগর এলাকার বিভিন্ন স্থানে দলবদ্ধ হয়ে আন্দোলন করছেন।

এদিকে শ্রমিক আন্দোলন ও বিক্ষোভ ঠেকাতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, দুপুর থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, দুপুরের পর থেকে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার আশপাশের চার-পাঁচটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে র‌্যাবের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page