April 22, 2026, 11:48 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন : নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য হেলিকপ্টারের চাহিদা চেয়ে ইতিমধ্যেই রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে চিঠি দিয়েছিল ইসি।

সোমবার (৬ নভেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে।

ইসি’র উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি পার্বত্য জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছিল। পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার জানায়, ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। ফলে জাতীয় নির্বাচনের জন্য তিন পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠাতে ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য হেলিকপ্টার চেয়েছে স্থানীয় নির্বাচন অফিস। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র।

এর আগে ইসি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য অঞ্চলে কোন কোন ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে। উক্ত কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার এবং অন্যান্য বিষয়ে তথ্য প্রয়োজন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page