October 1, 2026, 7:47 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় পিটার হাসের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরীর বাসায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় এ বৈঠক হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে।

সোমবার দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।

এর আগে ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। এছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

পরে গণমাধ্যমকর্মীদের পিটার হাস বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page