February 12, 2026, 3:33 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

সম্পূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি- এ বিষয়ে সিইসি বারংবার বলেছেন।’
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করবেন। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবেন। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।
সচিব জানান, কমিশন অনেকবার বলেছে- নভেম্বর মাসের প্রথমার্ধের যে কোনো দিন তফসিল হতে পারে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ পর্যন্ত কমিশনকে মেইলে তিনটি পর্যবেক্ষক প্রতিষ্ঠান কনফার্ম করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান- যেটা প্রি অ্যাসেসমেন্ট করে গেছেন, ইইউ আগেই বলেছে এবং সম্প্রতি কমনওয়েলথের একটি দল ইসি’র সাক্ষাতের সময় চেয়েছেন। ২১ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে আবেদনের সময় রয়েছে। পরে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এবার কতজন আসবে।’
নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে কমিশন যখন সিদ্ধান্ত নেবে, তখন গণমাধ্যমে জানানো হবে। নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতিমূলক কাজ রয়েছে, তার সব এগিয়ে রয়েছে। নির্বাচনী মালামালও ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।
তিনি জানান, নির্বাচনের সময় পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মাঠে থাকবে। ভোটাররা নির্বিঘেœ যাতে ভোট দিতে পারে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে এবং সেভাবেই মন্ত্রণালয় কাজ করবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page