September 1, 2026, 6:01 pm
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়পুরহাটে নাগরিক সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে শহরের মুক্তমঞ্চে আজ বিকাল ৪টায় জেলায় এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
জেলার জন্য প্রধানমন্ত্রী একনেকে প্রায় ৫০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় এই নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট জেলা কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নাগরিক সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান। তিনি বলেন- শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা পূর্বে কখনও হয়নি। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলা থেকে এবং পৌর এলাকার নেতাকর্মী, সমর্থকরা সভায় যোগদান করেন। নাগরিক সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহসীন আলী, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহমুদ চন্দন, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এখানে বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page