August 11, 2026, 3:17 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী আগামী রবিবার থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি দিল বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে চতুর্থ বারের মতো ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবিবার ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) অবরোধ পালন করবে দলটি।

বৃহস্পতিবার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়, নির্ভয়ে ভোট দিতে যেতে চায়।

অদ্ভুত এক শাসন চলছে বাংলাদেশে। শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। মানুষকে একমাত্রিক আলোচনা করতে বাধ্য করা হচ্ছে। কেউ এসব না মানলেই তাকে গায়েব করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

এসময় তৃতীয় দফার অবরোধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে দেশের মানুষকে ধন্যবাদ জানান রুহুল কবির।

এদিকে একই সময় অর্থাৎ আগামী রবিবার ও সোমবার ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বৃহস্পতিবার তৃতীয় দফায় এই অবরোধের ঘোষণা দেন দলটির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page