August 11, 2026, 5:51 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনের আগেই মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু : চীনা রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে চীন। শিগগিরই আমরা সফলতার যাত্রা করতে পারবো বলে আশাবাদী।

শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চীন দূতাবাস কর্তৃক প্রদত্ত মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমাদের আশা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের রাখাইনে পাঠানোর মধ্য দিয়ে প্রত্যাবাসন শুরু করতে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

তিনি জানান, চীন বাংলাদেশ ও মিয়ানমারের ভালো বন্ধু। তারা আমাদেরকে বিশ্বাস করে। দু’দেশের অনুরোধে চায়না সাহায্যকারী হিসেবে কাজ করছে। আমরা তাদেরকে একত্রিত করেছি কথা বলে একটা সমাধান বের করার জন্য। যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরে যেতে পারে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, আমরা খুশি এই কাজে অনেক অগ্রগতি হয়েছে। এখানে মিয়ানমারের কর্মকর্তারা এসেছে এবং কিছু রোহিঙ্গা রাখাইনে গিয়ে ভিজিট করেছে। আমি বিশ্বাস করি এখানে একটা ঐকমত্য হয়েছে যাতে করে পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু রোহিঙ্গা ফিরে যেতে পারে। আমাদের উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠানো।

তার মতে, শুধু বাংলাদেশ ও মিয়ানমার না আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখানে এক হয়ে কাজ করা। কিছু মানুষ বলছে মিয়ানমারের পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। কিন্তু এই রোহিঙ্গারা কখনো বাংলাদেশে বসবাস করতে পারে না। আমাদের একটা সমাধান বের করা দরকার, যাতে তারা ফিরে যেতে পারে।

এর আগে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্টকেও ৭টি মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপহার সামগ্রী গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান। সাথে ছিলেন পরিচালনা কমিটির সদস্য কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ অন্যরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page