October 2, 2026, 6:47 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা হাতেনাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা অবরোধের চতুর্থ দফার শেষ দিন বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। র‍্যাব বলছে, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।

র‍্যাব-১-এর পুলিশ সুপার জাহিদুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। তখন বাসে চালক ছিলেন আর চালকের সহকারী বাইরে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। এ সময় ওই দুজন বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে থাকা র‍্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের একজনকে আটক করেন।

গতকাল রোববার অবরোধের প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর সূত্রাপুরে গতকাল বাসে আগুন দেওয়া হয় ভোরে। দুপুরে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে তেজগাঁও এলাকায়।

এ ছাড়া গতকাল ভোরে ও সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি বাসে আগুন দেওয়া হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে। তবে বাসে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page