August 11, 2026, 7:35 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কেন্দ্রের নির্দেশে বাসে আগুন দিতে যান ছাত্রদল নেতা মামুন : র‍্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় হাতেনাতে আটক করে র‍্যাব-১। তারা বলছে, কেন্দ্রের নির্দেশে নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে সরকারের পতন ঘটাতে বাসে অগ্নিসংযোগ করতে যান ছাত্রদল নেতা মামুন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ। তিনি বলেন, সারা দেশে বিএনপির ডাকা হরতালের প্রেক্ষিতে নাশকতা এড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় র‍্যাব-১ একটি দল দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়। গোপন খবরের ভিত্তিতে জানা যায়, রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় কতিপয় নাশকতাকারী/দুষ্কৃতকারী অনুপ্রবেশ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যান চলাচলের বাধা সৃষ্টিসহ অগ্নিসংযোগ করতে পারে।

মোস্তাক আহমেদ বলেন, এরই পরিপেক্ষিতে আজ সকাল সাড়ে ৯টায় র‍্যাব-১ এর একটি দল আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করতে গেলে সাদা পোশাকে দায়িত্বরত র‍্যাব সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রদল নেতা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে মামুন বলেছেন, কেন্দ্রের নির্দেশে সারা দেশে নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় তাদের কর্মী রয়েছে। তারা বিভিন্ন পদ-পদবির আশায় যে কোনো ধরনের নাশকতা করে দেশকে অস্থিতিশীল করা এবং সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর।

গ্রেফতার মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর হস্তান্তর  করা হচ্ছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page