July 13, 2026, 8:04 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুবুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তি, সরকারী অন্যান্য সংস্থা থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিকের শিল্প নগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page