August 20, 2026, 7:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পাহারা ; পরে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার। এদিন বিএনপির নাশকতার আশঙ্কায় দিনব্যাপী সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি তফসিল ঘোষণার পর রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল করবে ক্ষমতাসীনরা।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্র থেকে সব শাখাকে এ নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও তাদের শাখাগুলোকে এমন নির্দেশনা দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান জানিয়েছেন, সকাল থেকে সব থানা ও ওয়ার্ডে তাদের সতর্ক পাহারা থাকবে। বিকেলে তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল হবে।

এছাড়া যুব মহিলা লীগ বিভিন্ন শাখায় মিছিল করার নির্দেশনা সংক্রান্ত চিঠিও গণমাধ্যমে পাঠিয়েছে।

বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি সতর্ক অবস্থায় পাহারার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page