October 2, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালা লাগাতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের দুই নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের গেটে তালা লাগাতে এসে ছাত্রদলের দুই নেতা ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া ছাত্রদলের দুই নেতা হলেন- শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও অমর একুশে হল শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম খান।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, বিএনপি-জামায়াতের অবরোধকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান ও টহল দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় তালা লাগাতে আসা ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজন পালিয়ে যায়। এসময় ছাত্রলীগের হাতে আটক হন দুই ছাত্রদল নেতা। ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিহত করতে তারা ছাত্রদলের এ দুই নেতাকে ‘শিক্ষা’ দেয়। এসময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছেন তারা।

আটক ও মারধরের শিকার হওয়া ছাত্রদলের দুই নেতা জাগো নিউজকে বলেছেন, অবরোধের অংশ হিসেবে এখানে আমাদের কর্মসূচি পালন করছিলাম। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধরে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। আমাদের একজনের পা, আরেকজনের মুখ থেঁতলে দেয়। শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে। আমাদের কাছ তালা ছাড়া আর কোনো কিছু ছিল না। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মোবাইল, মানিব্যাগ কেড়ে নেয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সদস্যরা আসেন। তারা এসে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্ধার করে কার্জন হল গেটের সিকিউরিটি রুমে রাখেন। খবর দিলে শাহবাগ থানার পুলিশ এসে ছাত্রদল নেতাদের নিয়ে যায়।

এসময় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এম এল পরাশ জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে এখানে এসে তাদের উদ্ধার করি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে তাদের তুলে দেওয়া হয়।

ককটেল পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রদল নেতাদের কাছে ককটেল পাননি বলে জানান।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জাগো নিউজকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে সন্ত্রাস করতে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পুলিশের হাতে তুলে দেয়।

 

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নিরীহ দুই নেতার ওপর হামলা করে। এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছাত্রলীগের মতো আচরণ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page