February 12, 2026, 3:36 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : ডিবিপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, তফসিল ঘোষণাকে ঘিরে জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান আরও বলেন, তফসিল ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উস্কানি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, বিদেশে বসে কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মতো কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা স্বার্থে রাজধানীতে রাস্তার অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে।

প্রসঙ্গত, আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page