June 19, 2026, 8:56 am
শিরোনামঃ
পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড জনগণের ভালোবাসা বড় শক্তি ; নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা করলেন স্পিকার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই : সেতুমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের ওপর বাংলাদেশের নির্ভরশীলতার পরিবর্তন চায় ইউরোপীয়রা : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের ওপর থেকে বাংলাদেশের নির্ভরশীলতার পরিবর্তন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছে ইইউ প্রতিনিধি দল।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের(ইইউ) পরামর্শ ছিল— আপনারা (বাংলাদেশ) আরএমজি খাতের ওপর অনেকখানি ডিপেন্ডেন্ট এবং অন্যান্য সোর্সগুলোতেও আপনারা চেষ্টা করেন। উৎপাদনে বৈচিত্র্য এলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে তেমনই ইউরোপীয় ইউনিয়নের জন্যও ভালো হবে। চায়না থেকে ডিপেন্ডেসিটা একটু শিফট করতে চায় তারা।

জিএসপি নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটি নিয়ে এর আগে তারা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণ নিয়েও কথা হয়েছে। এর বাইরে বাকি কিছু থাকলেও তা নিয়ে কাজ চলছে।

শ্রমিক আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা ছিল না।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page