October 2, 2026, 4:33 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের বললেন এখন সংলাপের সুযোগ নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সঙ্গে সংলাপের কোনো চিন্তা এখন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন।

তাহলে কি সংলাপের সম্ভাবনা শেষ হয়ে গেল জানতে চাইলে তিনি বলেন, সে কথা আমি কীভাবে বলবো। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংলাপ চায় না বলতে পারে না। কিন্তু তার একটি সময় আছে। আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, সংলাপ কবে করবেন?

বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর এশিয়া ডোনাল্ড লু একটি চিঠি লিখেছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সেই চিঠি নিয়ে এসেছেন আমার কাছে। শুনেছি, এমন দুটি চিঠি আরও দুটি দলের কাছে দেওয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টিকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page