June 10, 2026, 12:40 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

মনোনয়ন ফরম বিক্রি করে ১ ঘণ্টায় আওয়ামী লীগের উপার্জন ৯৫ লাখ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি করে  ১ ঘণ্টায় আওয়ামী লীগের উপার্জন হয়েছে ৯৫ লাখ টাকা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি ফরম বিক্রি হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সে হিসাবে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম ঘণ্টায় আওয়ামী লীগের উপার্জন ৯৫ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পরে শেথ হাসিনা চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page