October 2, 2026, 1:06 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রথম দিন তৃণমূল বিএনপির দলীয় মনোনয়ন ফরম নিলেন ৩৭ প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন দলটির ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ প্রথম দিন ৩৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

প্রথম দিন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীসহ অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিন মনোনয়ন ফরম বিক্রির সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) থেকে পাঁচ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page