October 2, 2026, 1:06 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন বানচালের চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে পরিণতি ভালো হবে না : শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে এর পরিণতি ভালো হবে না। যারা (নির্বাচন বানচালের চেষ্টা) করবে দেশের মানুষই তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বান জানাচ্ছি।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, যে সমস্ত দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কষ্টের অর্জিত গণতান্ত্রিক ধারা কেউ যাতে ব্যাহত করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি।

দেশবাসী ভোট দিয়ে প্রিয় মানুষকে নির্বাচিত করবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এটা জনগণের অধিকার। জনগণের অধিকার যারা কেড়ে নিতে অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে। আমি জনগণের কাছে সেই আহ্বান জানাই।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ২০১৩-১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বহু মানুষকে অগ্নিসন্ত্রাস করে পুড়িয়ে মারা হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? আমরা চাই, জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে। ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর রাতের অন্ধকারে বন্দুক নিয়ে ক্ষমতা দখলের পালা চলছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে, বৈধতা দেওয়ার জন্য জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত গণতন্ত্র অব্যাহত আছে বলে দেশের আর্থসামাজিক উন্নতি হয়েছে।

দলীয় মনোনয়ন ফরম বিক্রির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা প্রার্থী হবেন তারা ফরম সংগ্রহ করবেন। আট বিভাগের জন্য দশটি বুথ তৈরি করে দিয়েছি। সংসদ সদস্যদের নম্বর বা সিরিয়াল অনুযায়ী ফরমগুলো সাজানো হবে। এভাবে প্রসেস করে মনোনয়ন বোর্ডে সেগুলো উপস্থাপন করা হবে। দলের সংসদীয় বোর্ডের মাধ্যমে প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা দেখে, কার্যক্রম বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয়।

এদিন সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে শুরু হয়েছে। প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর পর উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page