August 12, 2026, 8:33 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুযায়ী এখানে অবস্থানরত সকল বিদেশী কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা (এখানে অবস্থানরত) সকল কূটনীতিকের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আমরা যথাযথভাবে ভিয়েনা কনভেনশন অনুসরণ করে যাচ্ছি।’ সম্প্রতি বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় ড. মোমেন এদেশে দায়িত্ব পালনকালে বন্ধু রাষ্ট্রসমূহের কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন না করারও আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মানুষের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আর তাই কাউকে কোনো বক্তব্য দেয়া থেকে বিরত রাখা সম্ভব নয়। ড. মোমেন বলেন, তবে কেউ যদি কোনো গর্হিত কাজ করে, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী স্কটিশ পার্লামেন্টের সফররত ক্রস-পার্টি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও শ্রম অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মোমেন বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে, তারা আমাদের ভালো বন্ধু। তিনি প্রতিনিধি দলকে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি, নির্বাচনই হল সরকার পরিবর্তনের একমাত্র উপায়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাদের জন্ম হয়নি, তারা এখন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সাথে জড়িত।’ তিনি বলেন, সরকার কাউকে নির্বাচন বানচাল করতে দেবে না, কাউকে জনগণের সম্পত্তি ভাংচুর বা অগ্নিসংযোগও করতে দেবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page