June 10, 2026, 3:31 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নির্বাচনে এলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে : ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নির্বাচনে এলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
সোমবার (২০ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তফসিলে পেছানো যায় কি না- এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘অগ্রিম আমি এই বিষয়ে কিছুই বলবো না, কিছু বলা উচিতও না। যখন পরিস্থিতি আসবে তখন দেখা যাবে। ওনারা (বিএনপি) যদি আসেন আমরা ওয়েলকাম করবো। বিএনপি নির্বাচনে আসলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে।’
একটি বড় দল (বিএনপি) এবং আরও অনেক দল ভোটের বাইরে আছে, তারা যদি ভোটে ফিরতে চায়, এই তফসিলে কি ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে? এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘দেখেন যদি ফিরতে চান, আমার জানামতে পূর্বেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। ওনারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে, নিশ্চয়ই আমরা আলোচনা করবো, সিদ্ধান্ত নেবো। ওনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করবো। কখনোই চাইবো না যে ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেবো। এটা হবে না।’
তিনি বলেন, ‘বিস্তারিত এখন কিছুই বলবো না। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না।’
তার মানে আপনারা বিবেচনা করবেন- এ বিষয়ে তিনি বলেন, এলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।’
এই বিবেচনার মধ্যে কী পন্থা আছে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘কী পন্থা আছে এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারবো না। আপনারা দেখেন ২০১৮ সালের নির্বাচনে আমার জানামতে ওনারা এসেছিলেন। ওই নির্বাচনে কিন্তু ওনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা যেভাবে আইনে আছে, সেভাবেই করবো। আমি ডিটেইল আর কিছু বলবো না।’
জাপা তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে, তো তফসিল একটু পেছানো যায় কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই বলবো না। অগ্রিম বলার সময় এখনো আসেনি। যখন আসবে, যেটা হবে, সেটাই বলবো। পরিস্থিতি যখন আসবে, পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেবো। অগ্রিম এ বিষয়ে কোনো কথাই বলবো না, বলা উচিত না। ওনারা এলে আমরা ওয়েলকাম করবো। এটার জন্য ওনাদের জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে সেভাবে করবো। কিন্তু আগেই বলবো না।’
রাশেদা সুলাতানা আরও বলেন, সংকট সৃষ্টি হওয়ার আগেই যদি ওনারা আসেন? কাজেই এখনই কিছু বলবো না। অতীতে যেভাবে হয়েছে আমরা দেখবো। যদি বাড়ানো প্রয়োজন হয়, আমরা বাড়াবো। যদি বাড়ানোর মধ্যে না হয়ে এমনিই হয়, তাহলে হবে। কোনো অসুবিধা নেই। যদি এই তফিসলের মধ্যেই আসেন, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই।’
অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নিশ্চয়ই অংশগ্রহণমূলক নির্বাচনের এখনো স্পেস আছে। মাঠের রাজনীতিতে যখন বিভাজন তৈরি হয়েছে, তখন (পরিস্থিতি) শান্ত নাকি অশান্ত তা আমার বলতে হবে না। আপনারাই দেখতে পাচ্ছেন। জনগণও দেখতে পাচ্ছে। কিন্তু অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না এমন কোনো কথা না। যে কোনো মুহূর্তে শান্ত হতে পারে।’
তিনি দলগুলোর উদ্দেশে বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখুন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। নিশ্চয়ই আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো।’

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page