September 30, 2026, 12:55 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

গত শনিবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন  জাতীয় দলের এই ক্রিকেটার। তার পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আসন তিনটি হলো, ঢাকা-১০ ও মাগুরা-১ এবং মাগুরা-২। ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বিরেন শিকদার।

আজকের বাংলা তারিখ



Our Like Page