May 6, 2026, 4:52 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত আয়োজিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সম্মেলনে অংশ নিয়েছেন।

গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের নিয়ে কোনো আয়োজনে অংশ নিলেন। সম্মেলনে সবকটি জি-২০ সদস্য দেশ, আফ্রিকান ইউনিয়ন ছাড়াও ৯টি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

নয়াদিল্লিতে গত সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা দিয়েছিলেন যে, ভারতের জি-২০ সভাপতিত্ব শেষ হওয়ার আগে একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করবে তার দেশ। আজ ভার্চুয়াল সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মসহ বিভিন্ন জি-২০ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভারত ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০ এর সভাপতির দায়িত্বে রয়েছে। এরপর ২০২৪ সালে জি-২০-র সভাপতিত্বে থাকবে ব্রাজিল।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page