November 28, 2026, 6:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

অবরোধ ও গাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও গাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ বৃহষ্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। মিছিলটি জিপিও, পল্টন মোড়, মুক্তাঙ্গন গুলিস্থান হয়ে আবারও বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রিযাজ উদ্দিন রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভুইয়া, সদস্য শাহে আলম মুরাদ ও গিয়াস উদ্দিন সরকার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page