October 10, 2026, 12:57 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এই চারজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তুলনামূলকভাবে ডেঙ্গু কমেছে। তবে যারা মারা যাচ্ছেন তারা একদম শেষ সময়ে হাসপাতালে আসছেন। ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েক দিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page