September 29, 2026, 10:40 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাট প্রতীকে নির্বাচন করবে তৃণমূল বিএনপি : তৈমূর আলম খন্দকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমি তৃণমূল বিএনপির মহাসচিব। বিরোধী দলীয় যে ঐক্যজোট হতে যাচ্ছে তার মুখপাত্র আমি। আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রুপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি।

তিনি আরও বলেন, আমি সরকারের সাথে কোনো জোটে যাবো না। আমার দল তৃণমূল বিএনপি অন্যান্য দলের সঙ্গে জোট করবে। আমি যদি এমপি নির্বাচিত হই আমাকে কোনো কমিশন দিতে হবে না। আমার কোনো এপিএস থাকবে না। জনগণ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে।

এসময় অ্যাডভোকেট আলী হোসাইন, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূইয়া ও ইসমাঈল মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page