August 12, 2026, 3:42 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকাকে দিল্লির বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে তিনি একথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন ভারতের পররাষ্ট্র সচিব।

দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব। গ্লোবাল সাউথ এবং জি-২০ ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের নেতৃত্বের প্রতিশ্রুতির কথাও জানান কোয়াত্রা।

বৈঠকে দুই দেশের অধিক সমৃদ্ধির জন্য সহায়তা গভীর করার ওপর জোর দেওয়া হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও অন্যান্য নদীর পানি বন্টনের বিষয়টি উত্থাপন করেন। এছাড়া বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের ওপর জোর দেন।

বাংলাদেশে ভিসা দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ভারতের সহায়তা চান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page