April 23, 2026, 5:00 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে : ইসি আনিছুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে।

শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ভোটাররা এলেই সেটা অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা দলের ওপর নির্ভর করে। তাদের নেতাদের ওপর, দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণ যদি নির্বাচনে ভোট দান করে, সেটাই অংশগ্রহণ নির্বাচন।

ভোটের দিন ইন্টারনেট সচল থাকা নিয়ে তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য আগেই আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি। তবে আইপি টিভিগুলো যেন কোনোরকম অপপ্রচার না করে, সে বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।

ইসি বলেন, নিরপেক্ষতাহীনতা যেন না হয়, সেজন্য জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি। নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় না। নিবন্ধিত ৪৪ দলের কেউ যদি আমাদের আমন্ত্রণে না আসে, তবে আমাদের কিছু করার নেই। আমাদের বাধ্যবাধকতা আছে ৮ জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে  বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page