September 9, 2026, 3:45 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবের প্রাইভেট সেক্টরে একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্মজীবীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন। মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার।

সোমবার (২৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রাইভেট সেক্টরের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে। পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর কাজ করবে না।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি, তারা তাদের চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে এ খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি।

যেসব সংস্কার আনা হয়েছে তার অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার ও ফিরে আসার সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া নতুন নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন (২০২২ সালের আদমশুমারি অনুযায়ী)। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

প্রবাসীদের মধ্যে ২০ লাখের বেশিই বাংলাদেশি। এর পরেই রয়েছে ভারত ও পাকিস্তান। দেশটিতে ১০ লাখ ৮৮ হাজার ভারতীয় ও ১০ লাখ ৮১ হাজার পাকিস্তানি প্রবাসী রয়েছে। ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ। সূত্র: আরব নিউজ

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page