June 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক মাগুরা ল কলেজের প্রথম হাইকোর্ট আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিজানুর রহমানকে সংবর্ধনা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী   এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ কক্সবাজারে নিখোঁজের একদিন পর ৭ কিলোমিটার দূরে পর্যটকের লাশ উদ্ধার রাজশাহীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত ; ৪ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তারা সবাই ছিলেন বাংলাদেশি শ্রমিক। এই ঘটনায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজের জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ সময় তারা কেউ নামাজের জন্য বের হননি।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়।

মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page