April 23, 2026, 6:24 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পল্টনে ৩টি ককটেল বিস্ফোরণ ; সারাদেশে আরও ৫টি যানবাহনে অগ্নিসংযোগ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা অষ্টম দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ‘পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত) ৩১ দিনে ২১৭টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।
আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি জানান, এসব ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়। এসব ঘটনায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।
মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, আজ বুধবার ভোর ৫ টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুর, ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এদিকে মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে এবং আজ সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’-এর ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়া মঙ্গলবার রাত ৯ টার দিকে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহন’-এর ১টি বাসে ও আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে আগুন দিয়েছে নাশকতাকারীরা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page