July 31, 2026, 1:08 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

আগাম পোস্টার-বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ যে কোনো অনিয়মের আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আগাম পোস্টার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাবিরুল ইসলাম বলেন, দাখিলের শেষ দিন আজ। নির্ধারিত সময়ের আগে প্রচারে নামলে ব্যবস্থা নেয়া হবে। দুই সিটি করপোরেশনকে আগাম পোস্টার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এদিন বিকেল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। বিভিন্ন দলের ও স্বতন্ত্র তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ-৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এবারের নির্বাচনের প্রকাশিত তালিকা অনুসারে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। সংবিধান অনযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page