April 23, 2026, 5:02 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জের থেকে বেরিয়ে আওয়ামী লীগের হয়ে ভোট করার ঘোষণা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে ভোট করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

নাশকতার মামলায় জামিনে কারামুক্তির এক দিন পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। গুলশানে নিজের বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়।

বীরউত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বলেন, জিয়াউর রহমানের রাজনীতির চেয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতি উত্তম। তাই এমন সিদ্ধান্ত তার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলে জানান শাহজাহান ওমর। বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়া উচিত ছিল।

নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি? আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তাহলে স্বতন্ত্র কেন নির্বাচন করব?

বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান শাহজাহান ওমর। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেন। সন্ধ্যা ছয়টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর। সুত্র : ঢাকা টাইমস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page