September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মবিন চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব, তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মবিন চৌধুরী বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা  রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময়  তৃণমূল বিএনপি সিলেট জেলা আহবায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক সানাউল হক সানা, প্রস্তাবক ও সমর্থক সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য কূটনীতিক, সেনা অফিসার ও রাজনীতিবিদ। স্বাধীনতা যুদ্ধে তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারপারসন।

আজকের বাংলা তারিখ



Our Like Page